এবার কি সত্যিই বাংলার মসনদে 'এমএলএ ফাটাকেষ্ট? জল্পনা তুঙ্গে - The News Lion

এবার কি সত্যিই বাংলার মসনদে 'এমএলএ ফাটাকেষ্ট? জল্পনা তুঙ্গে

 


 দি নিউজ লায়নঃ      এদিন  কলকাতার ব্রিগেডের মোদীর সভামঞ্চ থেকে মিঠুন চক্রবর্তী  বিজেপিতে যোগ দেন। এদিন ব্রিগেডের মঞ্চে দাঁড়িয়ে দিলীপ ঘোষ মিঠুনের হাতে বিজেপির দলীয় পতাকা তুলে দেন। এরপর কৈলাস বিজয় বর্গীয় এবং দিলীপ ঘোষ মিঠুনকে উত্তরীয় পরিয়ে পদ্মশিবিরে স্বাগত জানান। মিঠুন এদিন বিজেপিতে যোগ দেওয়ার পরেই পশ্চিমবাংলার মাটিতে গুঞ্জনের মাত্রা চড়ছে,  বাংলায় একুশের নির্বাচনে বিজেপি জয়ী হলে তাহলে কি এবার সত্যি সত্যিই বাংলার মসনদে বসবেন মিঠুন! 


যার নেপথ্যে বেশ কিছু কারণও খুঁজে পাচ্ছেন বাংলার জনতা। বিজেপি এখনও পর্যন্ত বাংলায় তাদের মুখ্যমন্ত্রী মুখ কে হবেন তা স্পষ্ট করেনি। তবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বারবার বাংলায় এসে দাবি করেছেন, বাংলার ভূমিপুত্রই হবেন বাংলার মুখ্যমন্ত্রীর মুখ। সেখানে দাঁড়িয়ে মিঠুন চক্রবর্তী যে বাংলার আপদমস্তক ভূমিপুত্র তা মেনে নিতে কারোরই কার্যত অসুবিধা নেই। ফলে  এদিন  বিজেপিতে যোগ দেওয়ায় তিনি বিজেপির মুখ্যমন্ত্রী পদের মুখ হয়ে উঠবেন কিনা তা নিয়ে ফের জল্পনার পারদ চড়লো।


 একইসঙ্গে রাজনৈতিক মহল মনে করছেন, মিঠুনকে বাংলার মুখ্যমন্ত্রীর মুখ করা হলে স্বাভাবিকভাবেই আপত্তির কিছু থাকবে না। এক্ষেত্রে সৌরভ গঙ্গোপাধ্যায় যদি বিজেপিতে যোগ দেন তাহলে তিনি ও মিঠুনের মধ্যে মুখ্যমন্ত্রীত্বের দাবিদার নিয়ে বাংলা দ্বিধাবিভক্ত হওয়ার সম্ভাবনা ছিলো। সেক্ষত্রে সৌরভ বিজেপিতে যোগ না দিলে মিঠুনের পক্ষে যে পাল্লা ভারী থাকবে তা সহজেই অনুমেয়। এদিন মিঠুন বিজেপিতে যোগ দেওয়ার সঙ্গে সঙ্গেই বাংলা জুড়ে ট্রেনে বাসে চায়ের দোকানে একটাই কথা ভাসতে শুরু করেছে, বিজেপি জিতলে ফাটাকেষ্টকেই মুখ্যমন্ত্রী চাই। 


মূলত রূপালি পর্দায় চরিত্র চিত্রয়ণে মিঠুন যেভাবে একদিনের মুখ্যমন্ত্রী হয়ে দুষ্টের দমন আর সত্যের পালন করেছিলেন সেই স্মৃতিকে আঁকড়ে বাংলার মানুষ মিঠুনকেই দেখতে চাইছেন বাংলার মসনদে। মিঠুন এদিন জানান, আজকের দিনটি আমার কাছে স্বপ্ন ছিলো। আমি মানুষের জন্য কিছু করতে চাই।


 আমি আপাদমস্তক বাঙালি। তিনি বলেন, ভুলে যাবেন না বাংলায়  রানী রাসমনিকে, ভুলে যাবেন না ঋষি অরবিন্দকে, ভুলে যাবেন না  বাঙালি মনীষিদের। এদিন তিনি মঞ্চ উদ্বেল করে তাঁর জনপ্রিয় ডায়ালগ ‘মারবো এখানে লাশ পড়বে শ্মশানে’ ডায়ালগের পাশাপাশি বলেন, এবার আমি  নতুন ডায়ালগ দেবো।  আমার নাম মিঠুন চক্রবর্তী।  আমি জলঢোড়া নই, বেলে বোড়াও নই, আমি জাত গোখরো, এক ছোবলেই ছবি। মিঠুন এদিন জোরের সঙ্গে বলেন,  দাদা কখনও আপনাদের পাশ থেকে পালিয়ে যায়নি। পালিয়ে যাবেও না। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.